- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ১০:৪১ পিএম
গোপালগঞ্জে এনটিভির স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাতের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বর্ষীয়ান সাংবাদিক এনটিভি ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মাহাবুব হোসেন সারমাত (৫৪) আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ৫৫ মিনিটে গোপালগঞ্জ শহরের থানাপাড়ার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৫ ভাই, ৪ বোনসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন । মাহবুব হোসেন সারমাত ছিলেন ১০ ভাই বোন। ৬ ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। তাঁর পিতা এসকেন্দার আলী সরদার গোপালগঞ্জ জজ কোর্টের আইনজীবী ছিলেন।
শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় জানাজা নামাজ শেষে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার পৌর কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
তার মৃত্যতে গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, গোপালগঞ্জ রিপোর্টর্স ফোরামসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এবং বিএনপি পক্ষে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, জামায়েত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছেন।
সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ৩ দশকের অধিক সময় ধরে গোপালগঞ্জে সাংবাদিকতা করছেন। দৈনিক দিনকাল পত্রিকার মধ্য দিয়ে সে সাংবাদিকতা শুরু করেন। এরপর আমার দেশ ও এনটিভিতে দীর্ঘ দিন ধরে তিনি সাংবাদিকতা করছেন। সাংবাদিকতায় গোপালগঞ্জ জেলা জুড়ে সাংবাদিক সারমাতের একটা সুনাম রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!