- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ০৯:৩৭ পিএম
গোপালগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা স্থানে গলায় ফাঁস লাগিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুই জন আত্মহত্যা করেছে।
আজ শুক্রবার (০৩ আক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলার তাড়াশী গ্রামে ও দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া পুর্বপাড়ায় এসব ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃদুল শেখের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী জুনায়েদ শেখ (১৪) ও কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া পুর্বপাড়া গ্রামের মমজেদ খার ছেলে নাদিম খা (১৩)।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, পড়াশোনাসহ বিভিন্ন বিষয় নিয়ে ছেলে জুনায়েদ শেখকে বকাঝকা করে তার মা। এতে মায়ের উপর অভিমান করে বিকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
অপরদিকে, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন জানান, মমজেদ খার ছেলে নাদিম খা মানসিক ভারসাম্যহীন ছিলো। আজ দুপুরে সবার অজান্তে নিজ ঘরে আড়ার সাথে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে নাদিম। পরে পরিবারের লোকজন টের পেয়ে নাদিমকে উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!