- প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ০৭:৪২ পিএম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের আকাশে আজ নীলিমার বদলে দেখা মিলল নানা রঙের মেলা| গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “ঘুড়ি উৎসব-২০২৬”| রবিবার (০৭ এপ্রিল ২০২৬) স্থানীয় গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন (বিওয়াইএফসি)-এর উদ্যোগে দিনব্যাপী এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়|
আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) উৎসবের প্রতিপাদ্য ছিল— “মাদক নয়, উড়াই ঘুড়ি, আলোকিত সমাজ গড়ি”| তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে ও তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান|
নিজরা উচ্চ বিদ্যালয় মাঠে নাটাই হাতে একদল কিশোর-কিশোরী। সুতায় টান পড়তেই নীল আকাশ দখল নিল রঙ-বেরঙের ঘুড়ি। এ উৎসবে দেখা মিললো চিল, ঈগল, পতেঙ্গা, তরি, সাপ, ড্রাগন ও প্রজাপতিসহ নানা রকমের ঘুড়ি। দিনব্যাপী আয়োজনে ছিল ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম| এ ঘুড়ি উৎসব দেখতে শুধু শিক্ষার্থীই নয় মাঠ জুড়ে বীড় করে নানা বয়সের মানুষ। উৎসবস্থল এক মিলনমেলায় পরিণত হয়| বিশেষ করে শিশু-কিশোরদের উল্লাস ছিল চোখে পড়ার মতো|
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বাবলী শবনম| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ| উপজেলা একাডেমিক সুপারভাইজার অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কর্নসার্ন গোপালগঞ্জ-এর প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, সিনিয়র প্রগ্রাম অর্গানাইজার তাপস বিশ্বাস, সিনিয়র প্রগ্রাম অর্গানাইজার রুবেন মজুমদার বক্তব্য রাখেন|
বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কর্নসার্নের প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস বলেন, এ ধরনের উৎসব তরুণদের মাঝে ইতিবাচক চিন্তা-ভাবনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এবং সমাজে মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করবে| তাই আজ এখানে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।
মাদক দ্রব্র নিয়ন্ত্র অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নবী নেওয়াজ বলেন, মাদক ও অনলাইন গেমের কারনে আজ যুব সমাজ ধ্বংস হতে বসেছে। মাদক, ডিজিটাল ডিভাইসের আসক্তি কমিয়ে তরুণদের মাঠমুখী করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য| অনুষ্ঠানের শেষে সেরা ঘুড়ি নির্মাতা এবং সবচেয়ে বেশিক্ষণ ঘুড়ি আকাশে ধরে রাখা বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়| #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!