- প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ০৬:৩৮ পিএম
গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আলোচনা সভার মধ্যে দিয়ে গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এ দিবসটি পালন করে।
আজ রবিবার (০৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কর, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মো: আব্দুল্লাহসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, একজন শিক্ষক সমাজ ও দেশ বদলে দিতে পারে। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষকদের দক্ষ করে তুলতে সরকারী পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সেই সাথে শিক্ষকদের মূল্যায়ণ করাও প্রয়োজন।
অপরদিকে, মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!