- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ০৩:৪১ পিএম
গোপালগঞ্জে বিষঁ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১৫
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বিষঁ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
আজ রবিবার (১০ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সংঘর্ষে মারাত্মক আহত কায়সার মাতুব্বর, আক্কাস সরদার, সারমিন আক্তার, বাকি শেখ, সাজেদা আক্তার, রিনা বেগমকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) অনক কুমার সাহা জানান, জমি জমা নিয়ে পশ্চিম বাহাড়া গ্রামের আক্কাস সরদারের সাথে একই গ্রামের সহিদ সরদার সাথে শত্রুতা চলে আসছিল। আজ রবিবার সকালে এর জের ধরে সহিদ সরদার ও তার লোকজন আক্কাস সরদারের এক বিঘা জমির ধান বিষঁ দিয়ে পুড়িয়ে দেয়। এতে বাঁধা দিলে সহিদ সরদার ও তার লোকজন আক্কাস সরদার ও তার লোকজনের উপর হামলা চালায়। এতে নারীসহ অন্তত ১৫জন আহত হয়। এর মধ্যে মারাত্মক আহতাবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!