- প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ০২:০৬ পিএম
গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধসহ ২জন নিহত
ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধসহ ২জন নিহত হয়েছেন।
আজ শনিবার (০৪ অক্টোবর) সকালে সদর উপজেলার তেঁতুলিয়ায় টোল প্লাজার সামনে ও দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের মনি মোহন বিশ্বাস (৭০) ও টুঙ্গিপাড়া উপজেলার চর বাসুরিয়া গ্রামের খায়রুল মোল্লার ছেলে খাইরুল মোল্লা (২৭)।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের তেঁতুলিয়া টোল প্লাজা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ মনি মোহন বিশ্বাস। এসময় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, একটি ট্রলিতে ইট বোঝাই করে খায়রুল মোল্লা চর গোবরা থেকে চর বাসুরিয়া যাচ্ছিল। এসময় ট্রলিটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চালক সড়কের খাঁদে ফেলে দিলে খায়রুল মোল্লা মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ ডাক্তার মৃত ঘোষণা করেন। #
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!