- প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ০৫:৫৭ পিএম
গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের যোগদান উপলক্ষে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা পরিষদ এ সংবর্ধনা অনু্ষ্ঠানের আয়োজন করে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদের হল রুমে প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ বক্তব্য রাখেন।
এসময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান বলেন, স্বাধীনতার মাসে জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে। গোপালগঞ্জ জেলাকে একটি সুন্দর ও অধুনিক জেলা হিসাবে গড়ে তোলা হবে।
একই অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর বলেন, গোপালগঞ্জ জেলাকে মাদক, সন্ত্রাসমুক্ত জেলা হিসাবে গোড়ে তোলা হবে। আমরা সবাই এক হয়ে গোপালগঞ্জ-০২ আসনকে একটি মডেল আসন হিসাবে গড়ে তুলবো। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!