শিরোনামঃ

গোপালগঞ্জ-০২ আসন : মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হুসাইন সিকদার



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম কিনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার।


এ নিয়ে জেলার তিনটি আসনে এখন পযর্ন্ত ১০জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।


জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তসলিম হুসাইন সিকদার।


এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুসাইন সিকদার বলেন, ৮ দলীয় জোট থেকে গোপালগঞ্জ-০২ আসনে আমাকে প্রার্থী হিসাবেই রাখবেন। কারন আমার নির্বাচরী অবস্থান শক্তিশালী। এখানে আমার প্রতিটি ইউনিট রয়েছে। আমি জয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। বিষেশ করে বেকারত্ব ও মাদক মুক্ত সমাজ গড়ে কাজ করবো। স্বাস্থ্য বিভাগের উন্নয়নের কাজ করবো।


এর আগে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত মোট ১০জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?