- প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫ ০৬:২৩ পিএম
গোপালগঞ্জ-০২ আসন : ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর সাহাপুর ইউনিয়নে সাধারণ মানুষের সাথে নিবিড় সংযোগ গড়ে তুলছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সাহাপুর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন তিনি।
আজ সোমবার (০৮ ডিসেম্বর) বিকালে গণসংযোগে ডা. কে এম বাবর মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। তিনি কোনো দূরত্ব না রেখে স্থানীয় মুরুব্বি ও যুবকদের পাশে বসে তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা মন দিয়ে শোনেন। গ্রামের খেটে খাওয়া মানুষ তাদের প্রিয় নেতাকে এত কাছে পেয়ে নিজেদের মনের কথা খুলে বলেন। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
বৈঠকে দিঘিরপাড় গ্রামসহ পুরো সাহাপুরবাসীকে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, ডা. কে এম বাবর বলেন, "আমি নেতা নই, আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের মতামতের গুরুত্ব থাকবে। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আপনারা পরিবর্তন চান।" #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!