- প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৬:৫৭ পিএম
গোপালগঞ্জ-০২ আসন :: বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ২ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা, পাল্টে যেতে পারে ভোটের হিসাব নিকাশ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনে (গোপালগঞ্জ-কাশিয়ানির একাংশ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট উৎপল বিশ্বাসের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ও মঙ্গলবার দুপুরের আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
এর ফলে গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির ভোটের হিসাব নিকাশ পাল্টে যেতে পারে। আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে আসনটি।
জানাগেছে, গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান মনোনায়ন পত্র যাচাই বাছাইয়ে সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়ন পত্র বাতিল করেছিলেন। তার পক্ষে ওয়ান পার্সেন্ট ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর জটিলতার কারণে এটি বাতিল করা হয়েছিল।
তবে, বিদ্রোহী প্রার্থী এম সিরাজুল ইসলাম সিরাজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। কমিশন তার আপিল গ্রহণ করে এবং শুনানি শেষে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
অপরদিকে, ঋণ খেলাপির কারন দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাসের মনোনয়ন পত্র বাতিল করেছিলেন গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।
এরপর তিনি মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্বাচন কমিশন আপিল শুনানি গ্রহন করে মাঙ্গলবার বিকেলে প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।
সিরাজুল ইসলাম সিরাজ এই ব্যাপারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন, যা আমাকে আরও উজ্জিবিত করেছে।জেলা রির্টাণিং কর্মকর্তা যে কারন দেখিয়ে আমাকে বাতিল করেছিলেন তা নির্বাচন কমিশন বৈধ্যতা দিয়েছে। আমি জনগণের কাছে বিশ্বাসী এবং গ্রহণযোগ্য।আশা করি আমি স্বতন্দ্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করব। #
এই বিভাগের আরো খবর
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!