- প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ ১১:১৪ পিএম
গোপালগঞ্জ-০১ আসন আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলমান-সেলিমুজ্জামান সেলিম
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন যাতে সঠিক সময়ে না হয় তার জন্য ষড়যন্ত্র চলমান রয়েছে। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, সংঘবদ্ধ না থাকেন, এই ষড়যন্ত্রকারীদের যদি প্রতিহত না করেন তাহলে কিন্তু তারা সফল হবেন।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, যারা গত ১৭ বছর এদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে, তারা এই ষড়যন্ত্রে লিপ্ত যাতে আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন না হতে পারে। আমি এখান থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ছিলাম। সেই নির্বাচন করতে এসে আমি দেখেছি আমাদের এখানে তথা গোপালগঞ্জে কোন নির্বাচন হয় না।বিশেষ করে জাতীয় নির্বাচন যাকে গ্রামের মানুষ বলে রাজার নির্বাচন বলে, সে নির্বাচনটি কিন্তু সঠিকভাবে হয় না।সেই নির্বাচনে আমরা পছন্দের মানুষকে ভোট দিতে পারি না। সেই নির্বাচন একতরফা নির্বাচন হয়।কারণ সেই নির্বাচনে একটি বিশেষ দলের বাইরে যারা প্রার্থী থাকেন, তাদের এজেন্টদের বের করে দেয়া হয়। তারা ৯ টা ১০টা মধ্যে প্রকাশ্যে নির্বাচন ডিক্লিয়ার দিয়ে দেয়। এই মুকসুদপুর ১৩০ ভাগ ভোট কাস্ট হয়েছে, ১০৫ ভাগ ভোট কাস্ট হয়েছে। তারা মৃত মানুষেরও ভোট দিয়েছেন।
তিনি আরো বলেন, এ জন্য আমি বলবো ২০১৪ সালে কোন ভোট হয়নি।২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে আপনারা দেখেছে একটি সাজানো বানানো নির্বাচন হয়েছে।এই নির্বাচনে সকল প্রার্থীই ছিলো একটি বিশেষ দলের। এজন্য বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, সেটি নির্বাচনের নামে প্রহসন ছিলো। আগামী নির্বাচনে আর কারচুপির সুযোগ থাকবে না, যার ভোট তাকেই দিতে হবে। তাই সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে দেওয়ার আহবান জানান সেলিমুজ্জামান সেলিম।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!