- প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ০৭:১৮ পিএম
গণিতের আনন্দে মুখর বরগুনা" ম্যাথ ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো গণিত উৎসব
সোহাগ হাওলাদার,বরগুনা:
বরগুনায় গণিতের আনন্দ ছড়িয়ে দিতে বরগুনা ম্যাথ ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সহযোগিতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গণিত উৎসব।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। বরগুনা ম্যাথ ক্লাবের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মিসেস তাছলিমা আক্তার, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম এবং বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত বিন সাদেক।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসবের অংশ হিসেবে চারটি ক্যাটাগরিতে এক ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
এসময় বক্তারা বলেন, “গণিত জ্ঞানের ভিত্তি নির্ভুল হোক, অগ্রগতি এই হোক প্রতিপাদ্য”—এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশে বরগুনায় প্রথমবারের মতো এ গণিত উৎসব আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে।”গণিত উৎসবকে ঘিরে পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করার পাশাপাশি সৃজনশীল চিন্তা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!