- প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ০৮:০৭ পিএম
নড়বড়ে কাঠের সেতু; ঝূঁকি নিয়ে চলছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী
মোঃমামুন হাওলাদার, শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:
নড়বড়ে কাঠের পুল। আর এই সেতুটি দিয়েই প্রতিদিন স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী সহ দুই গ্রামের শতশত মানুষ চলাচল করে থাকে। ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এবং পশ্চিম চরবলেশ্বর গ্রামের মধ্য দিয়া বয়ে যাওয়া খালের উপর নির্মিত কাঠের সেতুটিই দুই গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র ভরসা। গত পাঁচ ছয় মাস আগে কচা নদী থেকে খালের মধ্যে জোয়ারের সাথে অতিরিক্ত কচুরিপনা ঢোকার কারনে স্রোতের চাপে পুলটি হেলে পড়ে। স্থানীয়রা কোনমতে দঁড়ি দিয়ে খুটির সাথে বেঁধে রেখেছে সেতুটির উপরের অংশ। বর্তমানে নড়বড়ে অবস্থায় আছে সেতুটি। যে কোন সময় খালের মধ্যে ধ্বসে পড়তে পারে সেতুটি। কোন বিকল্প ব্যবস্থা না থাকায় ঝূঁকিপূর্ন সেতুটির উপর দিয়েই প্রতিদিন পার্শ্ববর্তী বালিপাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসার ছাত্রছাত্রী ও জনসাধারণকে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। জনসাধারনের চলাচলরত অবস্থায় সেতুটি ভেঙ্গে পড়লে ঘটতে পারে বড় কোন দূর্ঘটনা।
দ্রুত এই সেতুটি মেরামতের দাবি জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বালিপাড়া ইউনিয়ন পরিষদে আবেদন করেছেন। সেতুটি দ্রুত মেরামতের জন্যও ইউএনও তাদেরকে আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। তবে গত এক মাস আগে পুলটি মেরামতের কাজ শুরুর কথা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোন ব্যাবস্থা নেয়া হয়নি বলে জানান মাদরাসার ছাত্রছাত্রীরা।
শিক্ষার্থী রিয়াদ জানান, সেতুটি ভেঙ্গে চলাচলের পথ বন্ধ হয়ে গেলে চরবলেশ্বর সহ আশপাশ গ্রামের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর তিন কিলোমিটার পথ ঘুরে মাদরাসায় যেতে হবে।
এ ব্যাপারে স্থানীয় মাদরাসা শিক্ষক মো: ফোরকান হোসেন জানান, সেতুটি দ্রুত মেরামতের জন্য আমরা মাদরাসার পক্ষ থেকে ইউএনও ও ইউনিয়ন পরিষদে র চেয়ারম্যানকে অবহিত করেছি।
বালিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল জানান, পোলটি ভালোভাবে মেরামতের জন্য এডিপি থেকে দুই লাখ চল্লিশ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। আশা করছি আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে মেরামতের কাজ শুরু হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!