- প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:০৪ পিএম
শিল্পাচার্য জয়নুল আবেদিন এর জন্মবার্ষিকীতে বরিশালে চিত্র প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক
শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ১১১ তম জন্মবার্ষিকী উপলক্ষে, চারুকলা বরিশালের আয়োজনে, শুরু হয়েছে তিন দিনের চিত্র প্রদর্শনী।
সোমবার
বিকেল সাড়ে পাঁচটায়, চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন, শিল্পাচার্য জয়নুল
আবেদিন এর ছাত্র, বিশিষ্ট শিল্পী ডঃ কাজী মোজাম্মেল হোসেন।
এ সময় তিনি
বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন আমাদের শিল্পের আচার্য। তিনি বহু
প্রতিষ্ঠান করেছেন -নিজে, বাংলাদেশের পরিচিতি এনে দিয়েছেন। শিল্পাচার্যের
ছাত্র হিসেবে আমি ধন্য। শিল্পাচার্য আমাদের দেশের লোকসংস্কৃতিকে, গণমানুষের
সংগ্রাম, দুর্ভিক্ষ, প্লাবন তুলে ধরেছিলেন। আমরা তার ছবির মাধ্যমে
বাংলাদেশকে খুঁজে পাই। বাংলাদেশের প্রকৃতিকে খুঁজে পাই।
শিক্ষাব্যক্তিত্ব শাহ সাজেদা জানান মানতা সম্প্রদায় নিয়ে এই ধরনের আয়োজন অভিনব।
চারুকলা
বরিশালের, সাবেক সাধারণ সম্পাদক, সুভাষচন্দ্র দাস জানান, প্রতিবছর চারুকলা
বরিশালের আয়োজনে, প্রদর্শনী হয়ে থাকে। এবারে, এই প্রদর্শনীর মূল বিষয়
ছিল ভাসমান জীবন। গত ২৬ ডিসেম্বর, এই উপলক্ষে একটি আর্ট ক্যাম্পের, ছবি
এখানে প্রদর্শিত হয়েছে।
চারুকলা বরিশালের সভাপতি দীপঙ্কর চক্রবর্তী
জানান। এখানে, মোট ১৭ শিল্পীর একুশ টি ছবি প্রদর্শিত হচ্ছে। এরমধ্যে জল রং
ছাড়াও, একরেলিক ও মিশ্র মাধ্যম রয়েছে ।
চারুকলা বরিশালের সাধারণ
সম্পাদক গৌরব কর্মকার জানান, প্রদর্শনী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে।
প্রতিদিন বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত প্রদর্শনীদের উন্মুক্ত থাকবে,
চারুকলা বরিশালের শিল্পালয় আর্ট গ্যালারি।
এই বিভাগের আরো খবর
-
বরিশাল বরিশাল নগরীর প্যারারা রোড এলাকায় তিনটি ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে. এম. বাবর বলেছেন, গোপালগঞ্জের কোন চলমান প্রকল্পের কাজ বন্ধ হবে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা না হলে ঈদের পর বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘তিস্তা বাঁচাও,...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ব্যাটারী চালিত রিক্সা চুরির অভিযোগে আলামীন শেখ (৩০) নামে এক রিক্সা চালককে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!