- প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ১০:২৪ পিএম
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বরিশাল প্রেসক্লাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়
জেল জুলুম অত্যাচার মোকাবেলা, আন্দোলন ও ত্যাগের বিনিময়ে আপসহীন নেত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। আপসহীনতা ও তার শিষ্টাচারের মাধ্যমেই তিনি সর্বমহলের ভালোবাসায় দেশনেত্রী হয়েছেন।
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বর্ষিয়ান রাজনীতিক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
১০ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৬টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে এই দোয়া মাহফিলে প্রায় দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন। দোয়াপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।
বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন শিকদার, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমীন, বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের ব্যুরো চিফ অ্যাডঃ শাহে আলম,সাংবাদিক সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রহমান, সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি এম মোফাজ্জেল, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রমুখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশ জাতির শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!