গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা
- সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
- প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ০৪:৪২ পিএম
গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা
বাংলাদেশ সরকারের শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক (এমপি)-এর গলাচিপা আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
তাঁর আগমন উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে আন্তরিক ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেন।
প্রতিমন্ত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে। নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
এ সময় গলাচিপা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম ও গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।
সাংবাদিকরাও এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সংবাদপত্রের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রীর এই আগমন গলাচিপাবাসীর জন্য ছিল আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত। উপস্থিত মানুষের আন্তরিক ভালোবাসা ও উচ্ছ্বাস প্রমাণ করে, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা কতটা গভীর।অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ মানুষ মাননীয় প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণে তাঁর সফলতা কামনা করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!