- প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫০ পিএম
গলাচিপায় ইয়াবা, গাঁজা, দেশি অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
তারিখঃ ০৫ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় যৌথ অভিযানে লক্ষণ দেবনাথ ও নিরাময় হাওলাদার নামের দুই মাদক ব্যবসায়ীকে দেশি অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০টার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ড সাগরদি রোড ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন আসামিদের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে দেশি অস্ত্র, ইয়াবা, গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, গলাচিপা থানা পুলিশ এবং গলাচিপা সেনা ক্যাম্পের যৌথ্য অভিযানে পৌর শহরের সাগরদি রোড ৫ নম্বর ওয়ার্ডে আসামি লক্ষণ দেব নাথের বসত ঘরের মধ্যে থেকে ৪৮ পিচ ইয়াবা এবং মাদক বিক্রির ২৩৩০০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সহ দেশিয় তৈরি অস্ত্র চাপাতি ২ টি, বাংলা দা ২ টি, আসুয়া ২ টি, কুড়াল ১ টি ও লোহার পাত ১ টি উদ্ধার সহ আসামি লক্ষণ দেব নাথ ও নিরাময় হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। আসামি লক্ষণ সে এলাকায় চিহৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!