- প্রকাশিত: ২০ মে ২০২৬ ০৮:১০ এএম
গলাচিপায় ভূমি সেবা ২০২৬ শুভ উদ্বোধন ও সচেতনতামুলক র্যালী ও সভা অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।
এর পরেই পটুয়াখালীর গলাচিপা উপজেলা ভূমি অফিসের আয়োজন ১৯ মে মঙ্গলবার বেলা সারে এগারোটার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। পরে ভূমি অফিস থেকে একটি জনসচেতনতায় র্যালীতে অংশ গ্রহণ করেন।
পরে দুপুর সারে বারোটার সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর ( এমপি) ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপজেলা হল রুমে ভূমি সেবা উপলক্ষে জনসচেতনাতামুল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করে বলেন, দেশের দূর্গম উপকূলীয় এবং সর্বস্তরের জনসাধারণের জন্য এই ভূমি সেবা কার্যক্রম, অনেকেই জমাজমির বিষয় নামজারী, হামলা মামলা নিয়ে হয়রানি শিকার হচ্ছে, কাগজপত্র সঠিক হলে হয়তো এই হয়রানি থেকে জনসাধারণ অনেক উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি (তদন্ত) মোঃ জিলোন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলার শাখার আমীর ডাঃ মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আশ্রাফুউজ্জামান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল,সাংবাদিক সঞ্জিব দাস, কানুনগো মোঃ জাকির হোসেন, সার্বেয়ার মোঃ কামরুল ইসলাম সহ ভূমি অফিসে কর্মরত বিভিন্ন ব্যাক্তি বর্গ, ভূমি সেবা নিতে আসা বিভিন্ন উপকার ভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
গনঅধিকার পরিষদের গলাচিপা উপজেলার আহবায়ক মোঃ হাফিজুর রহমান,
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজুড়ে ১৯ থেকে ২১ মে পর্যন্ত পালিত হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। নাগরিকরা নিজ নিজ জেলা ও উপজেলা ভূমি অফিসে গিয়ে অনলাইনে ভূমি কর প্রদান, ই-নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং ভূমিসংক্রান্ত যেকোনো সহায়তাসহ তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!