- প্রকাশিত: ২৫ জুন ২০২৬ ০৯:৪৪ পিএম
গলাচিপায় ভাতা ভোগীদের তথ্য হালনাগাদ শুরু, স্বচ্ছতা নিশ্চিতে লাইভ ভেরিফিকেশন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় বয়স্ক, বিধবা/স্বামী পরিত্যক্ত এবং প্রতিবন্ধী ভাতা ভোগীদের তথ্য হালনাগাদ ও লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভায় বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছেন ৯০৮ জন, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা পাচ্ছেন ৭৯২ জন এবং প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৪৭১ জন। সব মিলিয়ে মোট সুবিধাভোগীর সংখ্যা ২ হাজার ১৭১ জন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের উদ্যোগে ভাতা ভোগীদের তথ্য যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে মৃত ব্যক্তির নামে ভাতা উত্তোলন, যোগ্যতা হারানোর পরও ভাতা গ্রহণ এবং অন্যান্য অনিয়ম শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক ক্ষেত্রে ভাতা প্রাপকের মৃত্যু বা পারিবারিক অবস্থার পরিবর্তনের তথ্য সময়মতো হালনাগাদ না হওয়ায় অনিয়মের সুযোগ তৈরি হয়। নতুন এ যাচাই কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিক তালিকা প্রস্তুত করা হবে।
প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও প্রকৃত সুবিধাভোগী নিশ্চিত করতে পুনরায় তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই শেষে অযোগ্য ব্যক্তিদের পরিবর্তে নতুন যোগ্য ও অসচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এদিকে, ইউএনওর নির্দেশনায় জেলে কার্ডধারীদের তালিকাও হালনাগাদ করা হচ্ছে। প্রশাসনের দাবি, প্রকৃত জেলেদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে তালিকা পুনঃযাচাই করা হচ্ছে এবং অনিয়মের মাধ্যমে অন্তর্ভুক্ত নাম পাওয়া গেলে তা বাতিল করা হবে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ভাতা ও জেলে সহায়তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত হলে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বেশি উপকৃত হবেন। তাদের মতে, প্রশাসনের এ ধরনের উদ্যোগ সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যকারিতা আরও বৃদ্ধি করবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!