- গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৯:৪২ পিএম
গলাচিপায় তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার দৈনিক সবারআগে পত্রিকার সাংবাদিক
পটুয়াখালীর গলাচিপায় তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার দৈনিক সবার আগে পত্রিকার সাংবাদিক। আহত রাকিবুল আল ইসলাম (২৮) গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৎস্য ব্যবসায়ী জালাল হাওলাদার এর সংবাদ সংগ্রহ করতে গিয়ে জালাল হাওলাদারের ছেলে ইমাম হাওলাদারসহ তাদের বাহিনীর হাতে লাঞ্ছিত গণমাধ্যম কর্মী রাকিবুল আল হাসান।
মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক হলেন দৈনিক সবার আগে পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি রাকিবুল আল ইসলাম । আহত রাকিবুল আল ইসলাম গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রাকিবুল আল ইসলাম বলেন, মৎস্য ব্যবসায়ী জালাল হাওলাদার টাকার জন্য এক ব্যক্তিকে রাস্তায় মারধর করে। আমি ছবি সংগ্রহ করতে গেলে আমাকে লাঞ্ছিত করে । এর আগে তার কাছে এসব বিষয়ে তথ্য চাওয়া হলে তিনি অভিযোগকারীকে দেখে তথ্য দেওয়ার কথা বলে এড়িয়ে যান।
রাকিবুল ইসলাম আরও বলেন,জালাল হাওলাদার এর ছেলে ইমাম হাওলাদার আমাকে বলে বড় বড় সাংবাদিকেরা আমার ধারে-কাছেও আসে না, আর তুই আমার কাছে তথ্য চাইতে আসছস! এবার তোকে ভালো করে তথ্য দেব।’ এটা বলে হাতে থাকা লোহার রড দিয়ে আমার শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন।পরে আমার ডাক-চিৎকারে লোকজন এসে পড়লে মারধর কারিরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসাধীনে সাংবাদিক রাকিবুল আল হাসান দ্বিতীয় তলার পাঁচ নম্বর বেডে ভর্তি রয়েছে। তার মাথায় সেলাই লেগেছে ও শরীরের বিভিন্ন অংশে ফুলো যখম হয়েছে। আহত রাকিবুল আল হাসানের বাবা জাহাঙ্গীর আলম বলেন, আমার ছেলেকে তথ্য সংগ্রহ করতে গেলে উলানিয়া চৌরাস্তায় ফেলে ইমাম হাওলাদার সহ আরো অনেকে মারধর করেছে। আমি এদের বিচার চাই। রাকিবুলের বন্ধু সুদেব দেবনাথ বলেন, গণমাধ্যম কর্মীকে মারধর করায় আমরা লজ্জিত। ডাকুয়ার সাগর বলেন, তথ্য সংগ্রহ করতে গিয়ে আজ সাংবাদিক লাঞ্ছিত আসলে এটা লজ্জার ব্যাপার। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। প্রতিপক্ষ জালাল হাওলাদার ও তার ছেলে ইমাম হাওলাদারের মুঠো ফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, রাকিবুল আল হাসান আমার ওয়ার্ডের বাসিন্দা। আসলেই তাদের পরিবার ভালো মনের লোক। তথ্য সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মী চৌরাস্তায় লাঞ্ছিত হয়। আমি এর সঠিক বিচার চাই।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বলেন, বিষয়টি আমি শুনেছি দেখব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি)ইমতিয়াজ আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!