- প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৩:৩৬ পিএম
গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া তিন নবজাতকের লালন-পালনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের এক অটোচালক বাবা। তিন সন্তান হাসান, হোসেন ও মিমের জন্মের আনন্দের মধ্যেও এখন তাদের দুধ ও অন্যান্য খরচ মেটাতে দিশেহারা হয়ে পড়েছেন রাসেল মোল্লা নামের ওই ব্যক্তি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বাসিন্দা রাসেল মোল্লা অটো চালিয়েই তার পরিবারের জীবিকা নির্বাহ করেন। আগে তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক কন্যাসন্তানকে নিয়ে কোনোভাবে সংসার চললেও গত ২ মার্চ একসঙ্গে তিন নবজাতক আসার পর তাদের পারিবারিক ব্যয় কয়েকগুণ বেড়ে গেছে।
রাসেল মোল্লা বলেন, বর্তমানে নবজাতক শিশুদের জন্য শুধু কৌটার দুধ কিনতেই মাসে প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন হচ্ছে, যা তার পক্ষে কোনোভাবেই বহন করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তিনি নিয়মিত অটো চার্জ দিতে পারেন না। ফলে অনেক দিন তার আয়ও পুরোপুরি বন্ধ থাকে। এই কঠিন পরিস্থিতিতে সন্তানদের খাবার ও চিকিৎসার খরচ মেটাতে বর্তমানে ধার-দেনার ওপর নির্ভর করতে হচ্ছে তাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাসেল খুবই পরিশ্রমী মানুষ। তবে একসঙ্গে তিন নবজাতকের সব ধরনের ব্যয় বহন করা তার মতো একজন স্বল্প আয়ের মানুষের জন্য অত্যন্ত কঠিন। তারা এই অসহায় পরিবারটির জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। পরিবারটিও বর্তমানে সমাজের বিত্তবান মানুষ ও বিভিন্ন মানবিক সংগঠনের সহযোগিতার প্রত্যাশা করছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, ভোলা:ভোলার বোরহানউদ্দিনের সাচরা ইউনিয়নে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!