- প্রকাশিত: ১৮ মে ২০২৬ ১১:০৫ এএম
গলাচিপায় সড়ক নির্মাণকাজে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ, তথ্য সংগ্রহে বাধা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া-চিকনিকান্দী মূল সড়কের নির্মাণকাজে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে ঠিকাদার পক্ষের এক ব্যক্তি বাধা প্রদান করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের দাবির পর সম্প্রতি সড়কটির নির্মাণকাজ শুরু হয়। এর আগে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর সড়কটির কাজ শুরু হয়।
স্থানীয় বাসিন্দা বাঁধন কর্মকার বলেন, “বহুল প্রতীক্ষিত রাস্তার কাজ শুরু হলেও তাতে পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে। এই রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচল করে। এই রাস্তার কাজে পুরাতন ইট ব্যবহার করলে তা বেশিদিন টিকবে না।”
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে ঠিকাদার কর্তৃপক্ষের এক ব্যক্তি সংবাদকর্মীর কাজে বাধা প্রদান করেন।
এ বিষয়ে গলাচিপা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, “সরকারিভাবে আমাদের পুরাতন ইট ব্যবহারের কথা বলা আছে। এই রাস্তাটা অনেক শক্তিশালী করবো তো এজন্য মাঝখানে পাথর দিব এবং এজিংএ পুরাতন ইট ব্যবহার করছি নাহলে তো এই মাল গুলো ফেলে দিতে হবে।”
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!