- প্রকাশিত: ৩১ মে ২০২৬ ১১:৫১ এএম
গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা বিএনপির আয়োজনে বিশেষ আলোচনা দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর (এমপি)। ৩০ মে শনিবার সকাল দশটায় উপজেলা কেন্দ্রীয় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব মিয়া, মুঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আলতাব খান, গনঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহবায়ক মোঃ হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান, সাবেক সহ-সভাপতি কেন্দ্রীয় ছাত্র সংসদ এর মোঃ ইখতিয়ার রহমান কবির। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারসাবেক ভিপি, মাদার বখশ হল ও সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আলহাজ্ব গোলাম মোস্তফাবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি ও গনঅধিকার পরিষদের বিভিন্ন নেতা কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরাও উপস্থিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগমম খালেদা জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অপরদিকে বিএনপি র কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসান মামুন বাদ জোহর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এর আয়োজন করেছেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
-
মাসুদ রেজা ফয়সাল:ক্যাশলেস অর্থনীতি প্রসারে ব্যাংকিং খাতের ভূমিকা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বরগুনার বামনায় ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!