- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ০৪:৩৮ পিএম
গলাচিপায় সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন গলাচিপায় সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন
সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ও পানপট্টি ইউনিয়নের সংযোগ সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। সেতুটি দ্রুত সংস্কারের দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সেতুর পশ্চিমপাড়ে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দুই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। এলাকাবাসী জানান, বোয়ালিয়া বদ্ধ খালের ওপর নির্মিত গলাচিপা-পানপট্টি সংযোগ সেতুটি ২০০৭ সালে তৈরি হয়। দীর্ঘদিন ব্যবহারের পর সম্প্রতি এটি ভেঙে পড়ায় দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিন এই সেতু দিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপজেলা ও জেলা শহরে যাতায়াত করতেন।
স্থানীয়রা আরও জানান, পানপট্টি ইউনিয়নের কৃষিপণ্য এই সেতুর মাধ্যমেই দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হতো। সেতুটি অচল হয়ে পড়ায় পাশের ‘ব্রিজ বাজার’ও প্রায় নিস্তেজ হয়ে পড়েছে, ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন, প্রভাষক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন প্যাদা ও ছাত্রদল নেতা ইয়াকুব হাসান প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!