- প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৫ পিএম
গলাচিপায় শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
আসন্ন সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা আনন্দ, উৎসব এবং শান্তি শৃঙ্খলায় অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে গলাচিপা উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলার (৩১)টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা অডিটরিয়াম হলে এবং বিশেষ দুর্গা পূজার প্রস্তুতি এবং মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্দেশাবলি এবং জেলা প্রশাসকের সিদ্ধান্ত মোতাবেক সভায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এর সভাপতিত্বে শারদীয় দুর্গা পূজা উৎযাপনে বিভিন্ন সমস্যা উত্তরণে পূজা কমিটির সদস্য ও পূজা উৎযাপন পরিষদের প্রতিনিধিরা পূজা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথিদ্বয়ের মধ্যে ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ গলাচিপা থানা মো. আসাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রতিনিধি ডা. মো. আল আমিন, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. ছাত্তার হাওলাদার, গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. জাকির হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. সিদ্দিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, বাংলাদেশ ইসলামী আন্দোলন গলাচিপা পৌর শাখার সভাপতি নাজমুল হুদা রিপন প্রমুখ। পূজার প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন,সাংবাদিক সঞ্জিব দাস, পটুয়াখালী জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু আশিষ কুমার সাহা, গলাচিপা উপজেলা উৎযাপন পরিষদের সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সাহাবাড়ি পূজা মন্ডপের সভাপতি অনাথ সাহা, দাস বাড়ি পূজা মন্ডপের সভাপতি বাবু ঝন্টু কুমার দাস। সভায় উপজেলা প্রশাসন সকলের প্রস্তাবনা ও আলোচনার সিদ্ধান্ত মোতাবেক সরকারের দিক নির্দেশনায় গলাচিপা উপজেলায় সকল পূজা মন্ডপের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসন সহ সকল পূজা মন্ডপ কমিটির সহযোগিতা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!