- প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ০৬:৩৩ পিএম
গলাচিপায় প্রতিবন্ধীকে মারধর হাসপাতালে ভর্তি
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় বাকপ্রতিবন্ধি জসিম জমাদ্দার (৪৫) নামে একজনকে মারধর করেছে মাহাবুব উদ্দিন (২৭) ও জাফর (৪৫) নামের দুই যুবক ও তার সহযোগীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকারফার্মা গ্রামে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮ টার দিকে চর কারফার্মার বনবিভাগের গাছবনে। আহত প্রতিবন্ধীর স্ত্রী রেশমা বেগম বলেন, আমার স্বামী বোবা প্রতিবন্ধী তাকে মারধর করেছে আমি এর সঠিক বিচার চাই। বাক প্রতিবন্ধী আহত জসিম জমাদ্দারের বড় ভাই বশির জমাদ্দার জানান, প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার সকালে গাছ বনে আমার ভাই বাক প্রতিবন্ধী জসিম জমাদার ঝারাবেড় দিয়ে মাছ ধরতে গেলে আমাদের একই গ্রামের মাহবুব ও জাফর এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। বাক প্রতিবন্ধীর জসিম জমাদ্দারের মেয়ে শিল্পী বেগম বলেন, আমার বাবাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে আমি এর সুষ্ঠ বিচার চাই। প্রতিবন্ধী আহত জসিম জমাদার এর বাবা আব্দুর রব জমাদার বলেন, আমার প্রতিবন্ধী ছেলেকে মাছ ধরা কে কেন্দ্র করে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী দেখে ফেলায় মারধর কারিরা পালিয়ে যায়। আমি আমার ছেলের সঠিক বিচার চাই। এ বিষয়ে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাক্তার মেজবাহউদ্দিন বলেন, আমার চিকিৎসাধীনে বাক প্রতিবন্ধী জসিম জমাদ্দার ভর্তি হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে। একটি পা ভেঙেছে। প্রতিপক্ষ মাহবুব ও জাফরের কাছে মুঠোফোন জানতে চাইলে তাদের ফোনটি বন্ধ পাওয়া যায়। পকিয়া বন বিভাগের বিট কর্মকর্তা জানান, গাছবনের কোন খাল বিট হয়নি যে যেখান থেকে পারে মাছ শিকার করে। ইউপি সদস্য তাহির মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন, আমি শুনেছি দুই পক্ষকে ইউনিয়ন পরিষদের ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত জিলন শিকদার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আহত প্রতিবন্ধী জসিম জমাদারের ভাই বশির জমাদ্দার থানায় অভিযোগ করবেন বলে জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!