- প্রকাশিত: ১৩ মে ২০২৬ ০৩:২৬ পিএম
গলাচিপায় পৈত্রিক সম্পত্তি ফিরে পেয়ে আনন্দিত পরিবার
সঞ্জিব দাস (গলাচিপা) পটুয়াখালী, প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় পিতার পৈত্রিক সম্পত্তি ফিরে পেয়ে আনন্দিত পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া গ্রামের ০৫নং ওয়ার্ডের ঠাকুর বাড়ীতে। এবিষয়ে জমির মালিক দিলীপ রঞ্জন গাঙ্গুলীর ছেলে পঙ্কজ গাঙ্গুলী (পল্টন)- (৪৫) বলেন, আমার বাবা দিলীপ রঞ্জন গাঙ্গুলী এই জমিটি ক্রয় করেন। ক্রয় করার পর থেকে আমার বাবা জমিটি চাষাবাদ করে আসছেন। আমার বাবার মৃত্যুর পরে জমিটি হাওয়া হয়ে গেল। কেউ জানে না আমার বাবার জমির দাগ কোনটা। পরে আমি এবিষয়ে সহকারী কমিশনার ভূমির সহযোগিতায় জমির দলিল সূত্রে মিউটেশন করে খাজনা দাখিলা তৈরি করি। অবশেষে আজ মঙ্গলবার বেলা ১২ টায় আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমার জমিতে পিলার তৈরি করি। এসময়ে স্থানীয় সার্ভেয়ার জাকির মোল্লা ঘটনাস্থলে গিয়ে জমির আশে পাশের সকলকে ডেকে জমি মেপে চারটি পিলার দিয়ে দেন। এবিষয়ে জাকির মোল্লা বলেন, ক্রয়সূত্রে মালিক তার পিতা দিলীপ রঞ্জন গাঙ্গুলী এর মৃত্যুতে এই জমির মালিক পঙ্কজ গাঙ্গুলী, এস.এ এবং বি.এস খতিয়ান থেকে ১৫ শতাংশ জমি মেপে পল্টনকে পিলার দেওয়া হলো। এসময়ে উপস্থিত ছিলেন গলাচিপার বিএনপি নেতা জাকির হোসেন, আশিষ দাস, সঞ্জিব দাস, কমল সরকার, পার্থ দাস, সুশান্ত দাস, নুর হোসেন, তরুন সাহা, রতন সাহা সহ আরও অনেকে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!