- প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ১১:৩৩ এএম
গলাচিপায় পকেটমার সন্দেহে গণধোলাই
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে পকেটমার সন্দেহে মিলন হাওলাদার নামের এক ব্যক্তিকে গণধোলই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার উলানিয়া হাটে। ওই ব্যক্তিকে পুলিশ প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়ে আসে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উলানিয়া বন্দরে আজ সাপ্তাহিক হাট ছিল। ওই হাটে পকেটমার সন্দেহে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রের মৃত. বজলুর হাওলাদারের ছেলে মিলন হাওলাদারকে আটক করে। এর পর হাটে উপস্থিত স্থানীয় জনতা তাকে (মিলন) গণধোলাই দেয়। গণধোলাইর পর মিলনের চুল কেটে মাথা ন্যাড়া করে পুলিশ খবর দেয়। সন্ধ্যায় পুলিশ মিলনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ প্রসঙ্গে গলাচিপা থানার উপপরিদর্শক মো. সোহেল বলেন, মিলনকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!