- প্রকাশিত: ১৫ মে ২০২৬ ০৫:৪৬ পিএম
গলাচিপায় অভিনব কায়দায় সিঁধ কেটে চুরি: মূল হোতাসহ গ্রেফতার ৬
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে বসত ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা শ্যামল শীলসহ ৬ সদস্যের একটি চোর চক্রকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি মোবাইল ফোন ও ১০ প্যাকেট হলিউড সিগারেট উদ্ধার করা হয়।
গত ২৮ এপ্রিল দিবাগত রাতে রতনদী তালতলী ইউনিয়নে আবু সায়েমসহ বেশ কয়েকজনের বাড়িতে ও দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের বেড়ার টিন ও সিঁধ কেটে ১ ভরি ৪ আনা স্বর্ণালংকার, ৩ ভরি রুপা, ৭টি মোবাইল সেট, ৩০ প্যাকেট সিগারেট এবং নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় গত ১১ মে গলাচিপা থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করা হয়।
পটুয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ ও ডিবি’র যৌথ টিম শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। গত ১১ মে গলাচিপার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রমিজ উদ্দিন ও সিয়াম চৌকিদারকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চক্রের মূল হোতা শ্যামল শীলসহ বাকিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. শ্যামল শীল (৪৫), ২. রাসেল হাওলাদার (৩২), ৩. মোঃ রাশেদ ফরাজী (২০), ৪. মোঃ হামিরুল মাদব্বর (৩৮), ৫. মোঃ রমিজ উদ্দিন (৩৫) এবং ৬. মোঃ সিয়াম চৌকিদার (১৮+)।
একটি টেকনো স্পার্ক (Tecno Spark) টাচ মোবাইল।
একটি মার্স (Mars MS209) বাটন মোবাইল।
১০ প্যাকেট হলিউড সিগারেট।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির কথা স্বীকার করেছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!