- প্রকাশিত: ৪ জুন ২০২৬ ১২:৪০ পিএম
গলাচিপায় অসহায় ভূমিহীনের কাছে চাঁদা দাবির অভিযোগ, জেলা প্রশাসকের কাছে বিচার প্রার্থনা
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পক্ষিয়া ৬ নম্বর ওয়ার্ডে এক অসহায় ভূমিহীনের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মোসলেম গাজী পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে বিচার চেয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পক্ষিয়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মোসলেম গাজীর কাছে স্থানীয় কয়েকজন ব্যক্তি ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে এবং তার স্ত্রীকে মারধর করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন বারেক মোল্লা, বশির মোল্লা, নুরে আলম মোল্লা, জলিল মোল্লা, ইসলাম মোল্লা, আবু মোল্লা, আফজাল মোল্লা, কুদ্দুস মোল্লা ও সেরাজ মোল্লা।
ভুক্তভোগী মো. মোসলেম গাজী বলেন, “আমি সরকারের ওয়াবদা বাঁধের পাশে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে বসবাস করে আসছি। আমি একজন অসহায়, গরিব ও ভূমিহীন মানুষ। আমার নিজস্ব কোনো জায়গা-জমি নেই। বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আমি কোনো উপায় না পেয়ে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে বিচার প্রার্থনা করেছি।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!