- প্রকাশিত: ৮ জুন ২০২৬ ০৯:৫০ এএম
গলাচিপায় মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গৃহবধূ সাবিকুন্নাহার মার্জিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর ফেরিঘাট এলাকায় মার্জিয়ার গ্রামের নারী পুরুষরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষিাভ মিছিলটি ফেরিঘাট এলাকার আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মঈন, মার্জিয়ার বাবা মো. আলতাফ হোসেন হাওলাদার, মা মোসা. নাসিমা বেগম, ভাই মো. নাজমুল হোসেন, চাচাতো বোন মোসা. লাভলী বেগম প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মঈন বলেন, এলাকবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক প্রশাসনের কাছে আমি এই দাবি জানাচ্ছি।
মার্জিয়ার বাবা মো. আলতাফ হোসেন হাওলাদার বলেন, আমার মেয়েকে হত্যা করে হাসপাতালে নিয়ে আমাকে রাসেলের বাবা (মো. বাচ্চু হাওলাদার) ফোন দিয়ে বলে যে, আপনার মেয়ে অসুস্থ, হাসপাতালে আসেন। হাসপাতালে গিয়ে দেখি- আমার মেয়ে মৃত।
মার্জিয়ার মা মোসা. নাসিমা বেগম বলেন, ওরা আমার মেয়েকে হত্যা করে মেরে ফেলেছে। আমি ওদের ফাঁসি চাই।
মার্জিয়ার ভাই নাজমুল হোসেন বলেন, আমার বোনের খুনিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহুরী গ্রামে শশুর বাড়িতে গৃহবধূ সাবিকুন্নাহার মার্জিয়া আত্মহত্যা করে। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে গত শুক্রবার (৬ জুন) নিহত গৃহবধূর স্বামী রাসেল হাওলাদারসহ ৪ জনের বিরুদ্ধে গৃহবধূর বাবা আলতাফ হোসেন গলাচিপায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!