শিরোনামঃ

গলাচিপায় মাধ্যমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন আনা নিষিদ্ধ


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 


পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সব ধরনের মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।


​শ্রেনিকক্ষে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ ফিরিয়ে আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত এই নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসে, তবে শিক্ষকদের পক্ষ থেকে ব্যাগ তল্লাশি চালানো হবে। তল্লাশিতে মোবাইল ফোন পাওয়া গেলে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ও শৃঙ্খলাভঙ্গজনিত ব্যবস্থা গ্রহণ করা হবে।


​এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক জানান, “শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা যেন শিক্ষার সঠিক পরিবেশে পড়াশোনা করতে পারে। অভিভাবক ও শিক্ষকদের সহায়তা ছাড়া এ সিদ্ধান্ত সফল করা কঠিন, তাই আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।


​উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তাদের মতে, সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ে মোবাইল ব্যবহারের প্রবণতা বেড়ে যাওয়ার কারণে পড়ালেখায় ব্যাঘাত ঘটছিল। নতুন এই নির্দেশনার ফলে শিক্ষার্থীদের মনোযোগ ফেরাতে ইতিবাচক প্রভাব পড়বে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?