- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ০৫:১৫ পিএম
“বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্লাস্ট-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত”
আইন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও নারীদের আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কক্ষে এই সমঝোতা স্মারক সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ মামুন অর রশিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্টার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা এবং ব্লাস্ট (BLAST)-এর পক্ষে প্রতিনিধিত্ব করেন সংস্থার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাহিদা তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে ববির আইন অনুষদের ডিন এবং আইন বিভাগের চেয়ারম্যান ড. সরদার কায়সার আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা আদালত বরিশাল এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ মহসিন মন্টুসহ ব্লাস্টের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
জার্মান উন্নয়ন সংস্থা 'GIZ বাংলাদেশ'-এর সহায়তায় ব্লাস্ট-এর "অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন" (Access to Justice for Women) প্রকল্পের অধীনে "ইউনিভার্সিটি-বেসড ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন অ্যান্ড কমিউনিটি লিগ্যাল ক্লিনিক প্রোগ্রাম" বাস্তবায়ন করা হবে। এই কার্যক্রমটি ২০২৬ সালের ১নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এক বছর মেয়াদে চলবে।
এই সমঝোতার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন ক্লিনিককে (Law Clinic) আরও শক্তিশালী করা হবে। আইন বিভাগের শিক্ষার্থীরা সরাসরি আদালত পরিদর্শন, কেসস্টাডি, আইনি গবেষণা এবং ব্লাস্ট-এর 'লিগ্যাল হাব সেন্টার'-এর মাধ্যমে সামাজিক পর্যায়ে ব্যবহারিক আইনি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতাবৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে আইনি পরামর্শ প্রদানের মানসিকতা গড়ে উঠবে এবং নারীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের আইনি অধিকার সুসংহত হবে।
এই বিভাগের আরো খবর
-
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) জনাব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়েছে। বুধবার (১৪...
-
বরিশালে আভাসের বাস্তবায়নে EngageNow প্রকল্পের পারফরম্যান্স মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ে...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গবেষণার গুণগত মান বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!