শিরোনামঃ

বরিশালে নাটক, দেয়াললিখন, বিতর্ক, সংগীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বরিশালে আভাসের বাস্তবায়নে EngageNow প্রকল্পের পারফরম্যান্স মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) উদ্যোগে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার।

অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের নাগরিকতা সিইএফ প্রকল্পের প্রতিনিধি ও থিয়েটারকর্মী আসাদুজ্জামান আমান উপস্থিত ছিলেন। আভাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জান্নাতুন নাঈম ঐশী, প্রোগ্রাম ডিরেক্টর আফরোজা বিলকিস এবং মনিটরিং অফিসার আলী আহসান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের নাট্যদলের শিশুরা নাটক, দেয়াললিখন, বিতর্ক, সংগীত, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পরিবেশনা ও কার্যক্রম মূল্যায়ন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা কান্তা দে। সহযোগিতায় ছিলেন প্যারালিগ্যাল নাহার আক্তার ও ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার কণিকা বোস। সঞ্চালনা করেন বৃষ্টি ইয়ুথ গার্লস গ্রুপের একজন সদস্য। শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?