- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ০৬:২৭ পিএম
যবিপ্রবিতে নৈতিকতা, জার্নাল রিট্যাকশন ও বাজেট সমন্বয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গবেষণার গুণগত মান বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা এবং পেশাগত সততা বজায় রাখার লক্ষ্যে ‘নৈতিকতা ও সততা, জার্নাল থেকে গবেষণাপত্র প্রত্যাহার এবং আর্থিক বাজেট সমন্বয়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও দপ্তর প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় গড়ে তোলার মূল ভিত্তিই হলো নৈতিকতা ও সততা। সততাহীন মেধা সমাজ কিংবা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারে না। গবেষক ও কর্মকর্তাদের প্রতিটি সিদ্ধান্তের ওপরই বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি নির্ভর করে।”
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “আমরা গবেষণার সংখ্যার চেয়ে মানের ওপর এবং সর্বোচ্চ নৈতিকতা বজায় রাখার ওপর জোর দিতে চাই। অনৈতিক উপায়ে প্রকাশিত গবেষণাপত্র শেষ পর্যন্ত ‘জার্নাল রিট্যাকশন’-এর মতো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে, যা ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ন করে। তাই গবেষণা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রেই আমাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক অগ্রগতির জন্য সঠিক আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বাজেট সমন্বয় বা পুনঃবিন্যাস শুধু কিছু হিসাবের পরিবর্তন নয়; বরং এটি সীমিত সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম।”
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) জনাব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়েছে। বুধবার (১৪...
-
বরিশালে আভাসের বাস্তবায়নে EngageNow প্রকল্পের পারফরম্যান্স মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ে...
-
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গবেষণার গুণগত মান বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা এবং...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!