- প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ০৯:৩৯ পিএম
গলাচিপায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভা অনুষ্ঠিত শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে সমন্বিত উদ্যোগ, উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সকলের অংশগ্রহণের আহ্বান
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
গলাচিপায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভা অনুষ্ঠিত শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশে সমন্বিত উদ্যোগ, উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সকলের অংশগ্রহণের আহ্বান আগামী প্রজন্মকে দক্ষ, মানবিক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গলাচিপায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি (কমিউনিটি ম্যানেজমেন্ট কমিটি) সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত “সমাজের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প”-এর আওতায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। সভার সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শিরীন সুলতানা। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম, শিশু-কিশোরদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ, সাহিত্যচর্চা, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিনে প্রশিক্ষিত ও স্থানীয় শিল্পীদের মাধ্যমে শিশু-কিশোরদের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা জামায়াতের আমির ডা. জাকির হোসেন, পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কিশোর-কিশোরীরা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “একজন শিশুর প্রথম শিক্ষক তার মা। একজন শিক্ষিত ও সংস্কৃতিমনা মা তার সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী প্রজন্মকে সুন্দর, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশু-কিশোরদের সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। সভায় উপস্থিত বক্তারা শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং সংস্কৃতিচর্চার মাধ্যমে একটি সচেতন ও প্রগতিশীল প্রজন্ম গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ছবির ক্যাপশন: গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সিএমসি কমিটির সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল ।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।দেশের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের তিন শীর্ষ নীতি-নির্ধারক।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!