- প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৫ এএম
গলাচিপায় জরাজীর্ণ ঘরে অসহায় পরিবারের মানবেতর জীবনযাপন
তারিখঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের পূর্র্ব গোলখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে মোসা. তানজিলা (২৫) এর পরিবার মানবেতর জীবনযাপন করছে। অন্যের জমিতে আশ্রিত থেকে চলছে তাদের বসবাস। জানা যায়, গোলখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাসুদ তালুকদারের স্ত্রী মোসা. তানজিলা। তার পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। মোসা. তানজিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী। আর সেই স্বামী অসুস্থ থাকায় তার চিকিৎসা করাতে গিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। স্বামী পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় এখন নিজেকেই পরিশ্রম করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মোসা. তানজিলা। তারা থাকেন অন্যের জমিতে জরার্জর্ণ একটি ঘরে। অভাবের সংসারে এখন দিশেহারা মোসা. তানজিলা। জায়গা কিনে নতুন ঘর তুলবেন সেই সামর্থ্য নেই পরিবারটির। এ বিষয়ে তানজিলা জানান, আমার জন্মের পরেই দরিদ্র পরিবারে হাতাশা লেগে রয়েছে। বাবা ছোট বেলায়ই মারা যান। মা অনেক কষ্ট করে বিবাহ দিয়েছিল। স্বামীও দীর্ঘদিন অসুস্থ থাকায় বর্তমানে আমরা অসহায় দিন যাপন করছি। আমাকে ধরতে হয় সংসারের হাল। থাকি একটি জরাজীর্ণ ঘরে। আমরা অনেক আগে থেকে স্বপ্ন দেখছি কবে নিজেদের একটু জায়গা এবং নতুন ঘর হবে। আমার নেই কোন জায়গা জমি, নেই কোন ঘর। তিনি আরও বলেন, সরাকারিভাবে আমি একটি ঘর পেলে বাকি জীবনটা সুখে কাটাতে পারতাম। ভাংগা ঘরে আর থাকতে হবে না। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের মেম্বর মো. বাবুল ফকির বলেন, আসলেই তানজিলা অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন। সরকারীভাবে তারা একটি ঘর পেলে পরিবারটির অনেক উপকার হত। গোলখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পরিসংখ্যান অফিসার মো. মাসুদ রানা বলেন, অসহায় পরিবার হলে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!