- প্রকাশিত: ৬ জুন ২০২৬ ০৯:৩৬ এএম
গলাচিপায় জমিজমা নিয়ে সংঘর্ষ আহত ৪
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধের জেরেসৃষ্ট সংঘর্ষে এক নারীসহ ৪জন আহত হয়েছে। শুক্রবার বিকাল আনুমানিক সারে তিনটায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে ২ নম্বর ওয়াডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত চার জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপক্ষই একই বাড়ির বাসিন্দা জমিজমা সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে নূর হোসেন হাওলাদার ও ফারুক হোসেন হাওলাদার দীর্ঘদিন যাবত জমির বিরোধ চলছিল। শুক্রবার বিকালে ফারুক হাওলাদার, সোহেল হাওলাদারের নেতৃত্বে ১৫/২০ জন লাঠিয়াল দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বাড়িতে । এসময় বাঁধা দিলে লাঠিয়ালরা মানিক হাওলাদার (৪০), নুরহোসেন হাওলাদার (৬৫), আমেনা বেগম (৫৫) ও সোহাগ হাওলাদার (১৬) কে পিটিয়ে কুপিয়ে আহত করে। এ সময় আহত নূর হোসেন বলেন, পরস্পর আমরা আত্মীয় জমি জমা বিরোধের জেরে আমাদের কে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। আমাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মার ধরকারিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত সোহাগ বলেন, দীর্ঘদিন ধরে জমি জমা বিরোধকে কেন্দ্র করে আমাদেরকে মারধর করেছে। আমরা এর সঠিক বিচার চাই। আহত আমেনা বেগম বলেন, আমার স্বামীকে মারধর করায় আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করে। আহত মানিকের স্ত্রী
খালেদা বেগম বলেন,আমার স্বামীকে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অন্যায় ভাবে মারধর করে আমি সঠিক বিচার চাই। প্রতিপক্ষ ফারুক হাওলাদার ও সোহেল হাওলাদার বলেন, আমরাও আহত হয়েছি আমাদেরকে ও মারধর করেছে। হাসপাতালে আমরাও ভর্তি হয়েছি। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার নোমান পারভেজ বলেন, আমার চিকিৎসা দিনের চারজন রোগী ভর্তি হয়েছে। তারা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভর্তি আছে। তাদের বিভিন্ন অংশে ফুল যখন রয়েছে এবং রোগীর শরীরে সেলাই রয়েছে।
গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.ইমতিয়াজ আহাম্মেদ বলেন, লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়াহবে।
এই বিভাগের আরো খবর
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন জমাদ্দার ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু জমাদ্দার এর...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেল এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!