- প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:২৪ পিএম
গলাচিপায় জমিজমা বিরোধ আহত ৫
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় বিরোধীয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক ও স্কুল শিক্ষকসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি সোমবার (২৯ ডিসেম্বর) সকালে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিনেমা হল এলাকায় ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা গলাচিপা থানায় একটি এজাহার দায়ের করেছেন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়।
এজাহার সূত্রে জানা গেছে, দৈনিক নয়া দিগন্ত-এর সাংবাদিক মো. হারুন অর রশিদের বাবা আপ্তার আলী হাওলাদার প্রায় ৪৫ বছর আগে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিনেমা হল এলাকায় নজরুল প্যাদা গং-এর কাছ থেকে ৫৩ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে নজরুল প্যাদা ২০২৪ সালে ওই জমির মধ্য থেকে ৬ শতাংশ কাইয়ুম আহমেদের কাছে বিক্রি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
সোমবার সকালে কাইয়ুম আহমেদ, আলামিন ও তাদের সহযোগীরা বিরোধীয় জমিতে দেয়াল নির্মাণের চেষ্টা করলে সাংবাদিক হারুন অর রশিদ বাধা দেন। এ সময় কাইউম ও তার সঙ্গে থাকা লোকজন হারুন অর রশিদের ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই আবুল কাশেম বাবুল (৫০), ভাইয়ের ছেলে মো. আফ্রিদি হাওলাদার (২৭), অনিক হাওলাদার (২০) ও ভাতিজি অনু আক্তার (২২)কেও মারধর করা হয়। হামলাকারীরা রড দিয়ে আঘাত করে আফ্রিদি ও অনু আক্তারের মাথা ফাটিয়ে দেয়। এতে
গুরুতর আহত হওয়ার কারণে ২জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ঘটনার পর একটি মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের আওতায় গোপালগঞ্জ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন ও প্রত্যন্ত চরাঞ্চল চরবাংলায় ভূমিদস্যুতা, তরমুজ চাষে চাঁদাবাজি এবং ঘাটে কৃষকদের হয়রানির...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!