শিরোনামঃ

গলাচিপায় হাতপাখার সমর্থনে নির্বাচনী পথসভা


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,  প্রতিনিধি 

 পটুয়াখালী -৩ ( গলাচিপা-দশমিনা)

আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শাসনতন্র আন্দোলনের উদ্দোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রদান অতিথি হিসাবে উপস্থিত থাকেন সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবুবকর ছিদ্দিক সাহেব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগষ্ট /২০২৪ এর গনঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের নৈরাজ্যের সৃষ্টি হয়।এতে যারা হাট দখল,ঘাট দখল,হত্যা,মব, অগ্নিসংযোগ করেছে জনগন তাদের ভোট দিবে না। তিনি বলেন,

তখন দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি।দখলদারিত্ব হয়েছে,চাঁদাবাজি হয়েছে,।সাধারন আওয়ামী পন্থী মানুষগুলো মিথ্যা মামলায় দিয়ে চাঁদাবাজি হয়েছে।তিনি আরো বলেন এখনো এ ধারা অব্যাহত আছে। কোনো দেশের উন্নতি করতে হলে ইসলামি মুল্যবোধ থাকতে হয়।শুধুই নেতার পরিবর্তন হলেই দেশের সামগ্রিক চিত্রটার উন্নতি হয়না বলে তিনি মন্তব্য করেন।তিনি বলেন আমরা নুতন বাংলাদেশ চাই।যেখানে থাকবেনা কোনো বৈষম্য,অপরাজনীতি,ঘুষ, দুর্নীতি কিংবা হত্যা,মব।নেতার পরিবর্তনের সাথে নীতির পরিবর্তন করতে হবে। তিনি আরও বলেন, চরমোনাইর পীরসাহেবের মনোনীত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীর হাত পাখা মার্কায় ভোট দিলে এবং তিনি নির্বাচিত হলে তিনি গলাচিপা – দশমিনায় যে সকল কাজের অগ্রাধিকার দিবেন তা হলো— ১ বছরের মধ্যে গলাচিপা – দশমিনা থেকে ভিক্ষাবৃত্তি দুরকরে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। টেন্ডার বাজি, হাটদখল,ঘাটদখল বন্ধ করবেন। গরীব মেহনতী মানুষরা যাতে ন্যায্য বিচার পায় তার ব্যবস্থা করবেন। নদী ভাংগা রোধ কল্পে টিকসই ব্যবস্থা গ্রহন করবেন।

চরাঞ্চালের মানুষের জরুরী চিকিৎসার জন্য রিভার এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করবেন। মসজিদ মন্দিরের উন্নয়নে সমবন্টন করবেন।

চরকাজল চরবিশ্বাসের মানুষের জন্য সেখানে হাসপাতালের ব্যবস্থা করবেন। এবং সংখালঘু সম্প্রদায়ের সকলে জান মালের নিরাপত্তা বিধান করবেন। পরে তিনি এলাকার সকলশ্রেনীর মানুষের নিকট হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?