- প্রকাশিত: ১৭ মে ২০২৬ ১০:০১ পিএম
গলাচিপায় গভীর নলকূপের অভাবে কয়েকটি পরিবারের খালের পানিতে তৃষ্ণা নিবারণ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় গভীর নলকূপের অভাবে কয়েকটি পরিবারের লোকজন খালের পানিতে তৃষ্ণা নিবারণ করার খবর পাওয়া গেছে। উপজেলার গজালিয়া ইউনিয়নের বাহের গজালিয়া গ্রামের ৩ নম্বর ওয়াডের মন্নান গাজির
বাড়িতে ও আশেপাশে নেই গভীর নলকূপ। মন্নান গাজির বাড়ি থেকে বেশ দূরে রয়েছে একটি গভীর নলকূপ। কিন্তু পথের দূরত্বের কারণে বিকল্প হিসেবে খালের পানি ফুটিয়েই তৃষ্ণা নিবারণ করতে হয় তাদের। এ এলাকায় সুপেয় পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছে কয়েকটি পরিবার। মন্নান গাজি জানান, বিগত কয়েক বছর যাবত আমরা পানির কষ্টে জীবন যাপন করছি, নির্বাচনে অনেক আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি, নিরুপায় হয়ে আছি। আমাদের ৩ নম্বর ওয়ার্ডে অনেক দূরে একটি টিউবওয়েল রয়েছে। কিন্তু সেখান থেকে পানি আনতে গেলে অনেক সময় লাগে। তাই আমরা খালের পানি সকল কাজে ব্যবহার করি। বিগত সরকারের আমলে একাধিকবার আবেদন করেও কোন সুরহা পাই নাই। বর্তমান সরকার সকল বৈষম্য দূর করতে বদ্ধ পরিকর। তাই আমরা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের বাড়িতে একটি টিউবওয়েল স্থাপনের জোর দাবী জানাচ্ছি। এ বিষয়ে মন্নান গাজির স্ত্রী সুখী বেগম বলেন, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি। বাসায় রান্না বান্না করি। আমাদের বাড়ি থেকে টিউবওয়েল অনেক দূরে হওয়ায় পানি আনতে যেতে পারি না। তাই খালের পানিই আমরা ব্যবহারকরি। এতে বিশুদ্ধ পানির অভাবে আমাদের বাড়িতে প্রায়ই ডায়রিয়া ও পানিবাহিত রোগে আক্রান্ত হয় অনেকে। ঐ গ্রামের সেকান্দার মোল্লা, ইদ্রিস, বেল্লাল, ইব্রাহিম, মাসুদ, রাসেল, ফাতেমা, রাহিমা এরা বলেন, এখানে আমরা কয়েকটি পরিবার বসবাস করছি। সকলেই বিশুদ্ধ পানির অভাবে কষ্টে আছে। একটি টিউবওয়েল পেলে আমরা এলাকাবাসী নিরাপদ পানি পান করতে পারতাম। এ বিষয়ে গজালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস বলেন, আসলেই পরিবারগুলো টিউবওয়েলের অভাবে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সরকারিভাবে একটি টিউবওয়েল পেলে তাদের এ কষ্ট দূর হবে। এ বিষয়ে সুখী বেগম উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত আবেদন করবেন বলে জানান।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!