- প্রকাশিত: ১৯ মে ২০২৬ ০৭:৫২ পিএম
গলাচিপায় গরুচোরের উৎপাত বৃদ্ধি, একরাতে ফাঁকা দুই গোয়ালঘর
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় একই রাতে দুই কৃষকের আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কৃষকেরা তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কোটখালী গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে মোজাম্মেল হাওলাদার দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার গোয়ালে থাকা আটটি গরুর মধ্যে সোমবার গভীর রাতে চোরের দল পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে তিনি হতবাক হয়ে পড়েন।
অপরদিকে, একই গ্রামের নিতাই চন্দ্র শীলের ছেলে দীপঙ্কর চন্দ্র শীলের গোয়ালঘর থেকেও তিনটি গরু চুরি হয়েছে। তার গোয়ালে তিনটি গরু ছিল এবং চোরেরা সবকটিই নিয়ে গেছে। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরে একটি গরুও না দেখে তিনি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েন।
স্থানীয়দের দাবি, চুরি হওয়া এই আটটি গরুর বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।
এলাকাবাসীর অভিযোগ, একই এলাকায় প্রায় এক মাস আগেও হুমায়ুন কবির নামে এক কৃষকের ছয়টি গরু চুরি হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত সেই চুরির ঘটনার কোনো রহস্য উদঘাটন হয়নি।
কোটখালী গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মজিবুর রহমান বলেন, একটির পর একটি গরু চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাত জেগে পাহারা দিয়েও চোরদের দৌরাত্ম্য ঠেকানো যাচ্ছে না।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই চুরির ঘটনায় পুলিশের তদন্ত চলছে এবং জড়িত চোর চক্রকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!