- প্রকাশিত: ৬ জুন ২০২৬ ০৩:১৫ পিএম
গলাচিপায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-র্যালি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ‘রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে গলাচিপা উপজেলায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালেই এসে শেষ হয়। পরে হাসপাতালে বিভিন্ন পয়েন্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ডাক্তার নোমান পারভেজ, ডাক্তার মিমি দাস, ডাক্তার আব্দুল্লাহ আল নোমান, ডাক্তার ইমরান, ডাক্তার সাব্বির আহমেদ ডালিম, সেনেটারি ইন্সপেক্টর শুভঙ্কর দাস, হেলথ ইন্সপেক্টর মনি দাস, নার্স সোনেকা রানী,এক্সে অপারেটর জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের বাড়ি-ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কার্যক্রম ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!