- প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ১০:৫৯ পিএম
গলাচিপায় ডাব বিক্রির দর কষাকষি, আহত এক নারী আদালতে মামলা।
গলাচিপা,পটুয়াখালী,প্রতিনিধি
পটুয়াখালী গলাচিপা উপজেলার উলানিয়া আবাসনের দোকান মালিকের সাথে ডাব কেনা-বেচা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরে এ ঝামেলায় এক নারী আহত হলে আদালত অভিযোগ করেন।
ঘটনা টি ঘটেছে রতনদী তালতলী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত অবাসনে। গত ১৯ জুন ডাব কেনা-বেচা নিয়ে শুরু হয় ঝটিলতা পরে ২০ জুন রাতে পুনরায় মারধরের ঘটনায় আহত হয় ফাতেমা বেগম (২৮)। আহত ফাতেমা বেগম কে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং এই ঘটনায় আদালত মামলা করেন ভুক্তভোগী।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, উলানিয়া ১ নম্বর ওয়ার্ডে পাশাপাশি আবাসন প্রকল্পের বসবাসরত দুই পরিবারের মধ্যে ডাব বিক্রির দর কষাকষি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার (১৯ জুন) জাকির শেক এর ছেলে একটি ডাব নিয়ে স্থানীয় ব্যবসায়ী নুর হোসেন হাওলাদার এর দোকানে বিক্রি করার জন্য উপস্থিত হয়। ঐ ডাবটি দোকানে রেখ পঞ্চাশ টাকা নিয়ে যায়। কিছু সময় পরে শিশুটি ফিরে এসে আরও দশ টাকা দাবি করে। পুনরায় দশ টাকা দাবি করায় ক্ষিপ্ত হয় ব্যবসায়ী নুর হোসেন। আর এই দাবিকৃত দশ টাকা নিয়ে শিশুটির মায়ের সাথে তর্কবিতর্ক সৃষ্টি হয়। এই বিষয় নিয়ে স্থানীয়রা সমাধান চেষ্টায় ব্যার্থহলে শনিবার (২০ জুন) বিকেলে ফাতেমা বেগম কে একা পেয়ে মারধর করে সাথে থাকা নগত অর্থ ছিনিয়ে নেয় কুলসুম (২৫)ও তার সঙ্গীরা। আহত ফাতেমার ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ২৩ জুন অহত ফাতেমা গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেন।
বিষয় টি নিয়ে ব্যবসায়ী নুর হোসেন বলেন, দশ টাকা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে আমার স্ত্রী ফাতেমা বেগম হাসপাতালে ভর্তি। ডাবের এই ঘটনা পিছনে ষড়যন্ত্র কারিদের মদত আছে। যে দিন থেকে শ্রমিক সংগঠনের দায়িত্ব পেয়েছি তার পর থেকে আমার বিরুদ্ধে কতিপয় লোকজন ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই। ##
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!