- প্রকাশিত: ১১ জুন ২০২৬ ১০:০৫ এএম
গলাচিপায় চার দোকানে সংঘবদ্ধ চুরি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকার সদর রোডে চারটি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের শাটার ভেঙে নগদ টাকা ও কাপড়সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১০ জুন) ভোররাতে পৌর এলাকার সদর রোড, কালিবাড়ি রোড ও থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। চুরির শিকার দোকানগুলো হলো— সদর রোডের প্রিয়াংকা ক্লথ স্টোর, কালিবাড়ি রোডের জয় স্টোর অ্যান্ড বড়শি ঘর, খেয়াঘাট এলাকার হাবিব স্টোর এবং থানা মসজিদ সংলগ্ন শংকরের পানের দোকান।
প্রিয়াংকা বস্ত্রালয়ের মালিক ববিতা রাণী জানান, সকালে দোকান খুলতে এসে তারা শাটার ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে দেখা যায় কাপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং বেশিরভাগ থ্রি-পিসসহ বিভিন্ন মালামাল খোয়া গেছে।
দোকান কর্মচারী আনন্দ দেবনাথ জানান, লুঙ্গি, শাড়ি, থ্রি-পিস, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একদল চোর দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও কাপড়সহ মালামাল নিয়ে যাচ্ছে। পরে ব্যাগ ও টুকরি নিয়ে কয়েকজনকে ঘটনাস্থল থেকে হেঁটে যেতে দেখা যায়।
এ ঘটনায় দোকান মালিক ববিতা রাণী গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!