- প্রকাশিত: ২১ জুন ২০২৬ ০৫:৫৭ পিএম
গলাচিপায় ব্র্যাক সংস্থা'র উদ্যোগে কিশোরীর মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগী বাচ্চা বিতরণ।
কেসমী সরকার
গলাচিপা, পটুয়াখালী।
পটুয়াখালী গলাচিপা উপজেলায় দরিদ্র ও অসচ্ছল কিশোরীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি শেষে বিনামূল্যে দেশি জাতের হাঁস ও ফাওয়ামী মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
গত রবিবার (২১ জুন) সকাল ১১টায় গলাচিপা ব্র্যাক অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩২ জন অসচ্ছল কিশোরীকে জনপ্রতি ৪৫ দিন বয়সী দেশি জাতের হাঁস২০টি ও ২০টি ফাওয়ামী মুরগির বাচ্চা দেয়া হয়েছে।একই সঙ্গে অংশ গ্রহণকারীদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ সহ নগত ২০০০/- দুই হাজার টাকা প্রদান করা হয়।
এসময় গলাচিপা ব্র্যাক এরিয়া ম্যানেজার (দাবি) কমল কৃষ্ণ দাসের সভাপতিত্বে এবং
সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা অফিসার মুন্সি মো:ফারুক হোসেনের সঞ্চালনায় ব্র্যাক সংস্থার অন্যান্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!