- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ০১:০৪ পিএম
গলাচিপায় বৃদ্ধ মাকে মারধর, থানায় অভিযোগ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি-
পটুয়াখালীর গলাচিপায় তু”ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ মা বিলকিস বেগম (৫০) কে মারধর করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলায় গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামের ২নং ওয়ার্ডে সত্তার ডাক্তার বাড়ী। ঘটনা সূত্রে ও বিলকিস বেগম জানান, গত ১৩ই অক্টোবর ২০২৬ রোজ সোমবার সকাল আনুমানিক ৮ টার দিকে নিজ বাড়িতে তু”ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায় চড়া হয়ে প্রতিপক্ষরা আমাকে মারধর করে। আমার ডাক-চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভতি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিমি দাস বলেন, বিলকিস বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ ও ফুলা জখম রয়েছে। এবিষয়ে স্বামী সত্তার ডাক্তার কান্নায় ভেঙে পড়েন। বিলকিস বেগমের ছেলে মুছা ডাক্তার বলেন,আমাকে মারধর করলে আমার ডাকচি মা আসলে মাকেও জহিরুল ইসলাম, রফিক ইসলাম, হাবিব ইসলাম, সোবাহান ডাক্তার ও ফারুক ডাক্তারসহ আরো নাম না জানা অনেকে মারধর করেছে। আমি এদের আইনের মাধ্যমে বিচার চাই। পুত্রবধু রুজিনা বেগম বলেন, বিলকিস বেগম আমার শাশুড়ী আসলেই অসহায় গরীব মানুষ। ওনার উপরে অমানবিক নির্যাতন করা ঠিন হয়নি। প্রতিপক্ষ জহিরুল ইসলাম ও সোবাহান ডাক্তারের কাছে মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন রিসিভ করেনি।ঘটনার সত্ততা শিকার করেন ইউপি সদস্য নাসির উদ্দীন। ইউপি চেহারম্যান হাবিবুর রহমান বিশ্বাস বলেন,চিকিৎসা জন্য বরিশাল আছি।এসে দুই পক্ষকে ডেকে মিমাংসার ব্যবস্থা করব।আহত বিসকিস বেগমের ছেলে থানায় লিখিত অভিযোগ করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনা স্থাল পরিদর্শন করে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের সমুদ্রগামী ১৪ শত ২টি মৎস্যজীবি পরিবারকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার ১৪...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল সিকদার ওরফে বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।আসন্ন ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!