- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ১১:৩৬ এএম
সাপ্তাহিক ছুটিসহ দুর্গাপূজায় ৯ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি
যবিপ্রবি প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ দিন সাপ্তাহিক ছুটি ও ৫ দিন প্রশাসনিক ছুটিসহ মোট ৯ দিনের ছুটি পাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ। ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটির বিষয়টি জানানো হয়। অফিস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটিকালীন সময়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাদের পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাবে। ২৪ অক্টোবর থেকে সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি চালু হবে।
চাকরি প্রস্তুতি, আর্থিক সংকট, যাতায়াত জটিলতাসহ বিভিন্ন কারণে হলে অবস্থানরত শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের দুইটি ছাত্র ও দুটি ছাত্রী হল ছুটিকালীন সময়েও খোলা থাকবে। তবে হলের ডাইনিংসমূহ যথারীতি বন্ধ থাকবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের সমুদ্রগামী ১৪ শত ২টি মৎস্যজীবি পরিবারকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার ১৪...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল সিকদার ওরফে বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।আসন্ন ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল...
-
রিয়াজুল হক সাগর,রংপুর।ঠাকুরগাঁও সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন নামে এক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!