- প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ০৩:১৫ পিএম
গলাচিপায় ৮শত পিস ইয়াবা উদ্ধার, নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ৮শত পিস ইয়াবা জব্দ করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) ফেরীঘটি এলাকা থেকে এই অভিযান পরিচালনা করেন এসআই সুমন, এসআই বেল্লাল ও এএসআই নিজাম।
আটককৃতরা হলেন—নোয়াখালীর মাইজদি থানার পূর্ব মাইজচড়া এলাকার কামাল ব্যাপারির স্ত্রী মোসা সালমা বেগম (৩৫) এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের দক্ষিণ রনগোপালদি গ্রামের মো. পলাশ বয়াতি (৩০)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযানে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও গোপন তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
আটককৃতদের থানায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবাগুলো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!