- প্রকাশিত: ৬ জুন ২০২৬ ০৩:১৩ পিএম
গলাচিপায় ৭০ বছরের বৃদ্ধা কে না পেয়ে থানায় জিডি
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৭০ বছরের ইউসুফ মাঝিকে না পেয়ে থানায় জিডি। ঘটনাটি ঘটেছে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের দুই নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে ।
ওই গ্রামের মৃত্যু মমতাজ মাঝির ছেলে ইউসুফ মাঝি ৭০ (ওরফে) ঢালী । ইউসুফ মাঝির স্ত্রী রসনা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বেলা দুইটার দিকে বকুলবাড়িয়ার পাতাবুনিয়া বাজারে কাজে গেলে আর বাসায় ফিরেনি। পরে ওই বাজারে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তিনি আরো বলেন, আমার স্বামী ভারসাম্যহীন। তিনি বাজারে বাজারে মানুষের বোঝা টেনে জীবিকা নির্বাহ করতেন। ইউসুফ মাঝির ছেলে ইলিয়াস মাঝি বলেন, আমার বাবায় বাজারে মানুষের বোঝা টানেন কিন্তু মঙ্গলবার পাতাবুনিয়া বাজারে গেলে আর বাসায় ফেরেনি তাকে না পেয়ে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি এখন পর্যন্ত পাইনি। ইউসুফ মাঝির ভাই সুলতান মাঝি বলেন, কলাগাছিয়া বাজারে ও ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। না পেয়ে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। ইউপি সদস্য আইয়ুব আলি খা ঘটনার সত্যতা স্বীকার করেন। গ্রাম পুলিশ শাকিল বলেন, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে বসে ইউনিয়নের সকল মেম্বারদের কাছে বলা হয়েছে মাইকিং করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!